বিভিন্ন প্রকার ভর্তা তৈরি শিখুন

বিভিন্ন প্রকার ভর্তা তৈরি শিখুন

১. পটলের খােসার ভর্তা:

উপকরণ:

পটলের খােসা                                      ১ কাপ
চিংড়ি মাছ                                          ৪ টি
পেঁয়াজ                                              ৩ টি
রসুন                                                 ১ টি
কাঁচা বা শুকনা মরিচ                              ৩-৫ টি
সরষের তেল                                        ১ টে. চা.

তেলে সব উপকরণ ভেজে নাও। লবণ দিয়ে শিলপাটায় মিহি করে বাট।

বরবটি এবং শিম অল্প তেলে ভেজে পটলের মত ভর্তা করা যায়।

বিভিন্ন প্রকার ভর্তা তৈরি

২. কাঁচা করলার ভর্তা: করলার বীচি ফেলে পাতলা স্লাইস করে কাট। লবণ মাখিয়ে কচলে ধুয়ে নাও। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে লবণ, সরষের তেল মাখিয়ে করলার সাথে মিশাও।

৩. সিদ্ধ সবজির ভর্তা:

সিম, বরবটি, আলু, পেপে, ঝিঙ্গা, চেঁড়স, করলা, মিষ্টিকুমড়া, মুখীকচু, পঞ্চমুখী কচু এসব সবজি এবং কাঁঠালের বীচি সিদ্ধ করে ভর্তা করা যায়।
অল্প পানিতে সবজি সিদ্ধ করে চটকে নেবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে বা পুদিনাপাতা, লবণ আর সরষের তেল দিয়ে মাখাবে।

৪. ভাপানাে শাকপাতার ভর্তা:

সজিনাপাতা, কালাে কচুর পাতা, লাউপাতা, চালকুমড়ার পাতা, ধনে ও বিলাতি ধনের পাতা, থানকুনি পাতা অল্প পানিতে সামান্য ভাপিয়ে বেটে ভর্তা করা যায়।
রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ হেঁকা তেলে টেলে নিয়ে পাতার সাথে বেটে লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবে। সরষে পাতা কাঁচাই তেল, পেয়াজ মাখিয়ে ভর্তা করা যায়।

৫. ঝলসানাে ও পােড়ানাে সবজির ভর্তা:

বেগুন, টমেটো, আলু, মিষ্টি আলু, মুখীকচু ঝলসে বা পুড়িয়ে খােসা ছাড়িয়ে নেবে। চটকে পেঁয়াজ কুচি, শুকনামরিচ পােড়া, লবণ ও সরষের তেল দিয়ে মাখাবে।

৬. টালা সবজির ভর্তা:

১/২ কাপ আধা সিদ্ধ মটরশুটি, ১ কোষ রসুন, ১ টি পেঁয়াজ ও ৪ টি কাঁচামরিচ ১ চা চামচ তেলে টেলে নাও। মটরশুটি তুলে সেই পাত্রে (৮-১০) টা ধনেপাতার গাছ খুব সামান্য টেলে সব একত্রে লবণ দিয় বাট।
সরষের তেল মাখাও অথবা তেল ছাড়া পরিবেশন কর। শাক-পাতাও এভাবে সামান্য টেলে ভর্তা করা যায়।

৭. কালোজিরার ভর্তাঃ

ঝেরে, বেছে, ধুয়ে শুকিয়ে রাখবে।
১ টে. চামচ কালজিরা টেলে নাও।
২ টা রসুনের কোষ আলাদা করে তাওয়ায় টাল।
৩টি শুকনা মরিচ টেলে নাও।
রসুনের খােসা ছাড়িয়ে কালজিরা, রসুন, শুকনা মরিচ ১/৪ চা চামচ লবণ একসাথে সামান্য পানি দিয়ে বাট।

৮. তিলের ভর্তা:

তিল টেলে খােসা ছাড়িয়ে নিতে হবে। ২ টে. চামচ তিল, ১ টি পেঁয়াজ, ২ টি শুকনা মরিচ, ১/৪ চা চামচ লবণ একসাথে অল্প পানি দিয়ে বেটে ভর্তা কর। তাওয়া বা খােলায় কাঁঠালের বীচি টেলে ভর্তা করা যায়।

৯. মিষ্টি আলুর ভাজা ভর্তা:

৪-৫ টা মিষ্টি আলু সিদ্ধ করে চটকে নাও। ২ টে. চামচ তেলে ৪ টা শুকনা মরিচ ভেজে তােল। ২ টা পেঁয়াজকুচি তেলে লাল করে ভাজ।
মিষ্টি আলু ও লবণ দিয়ে ভাজ। মরিচ গুঁড়া করে দাও। একই ভাবে গােল আলুরও ভাজা ভর্তা করা যায়।

১০. ছােলার ডালের ভর্তা:

১ কাপ ছােলার ডাল ৩ কাপ পানি দিয়ে সিদ্ধ করে বেটে নাও। ডালে আন্দাজ মত পানি দিয়ে ঘন করে গুল। ২ টে. চামচ তেলে ৩টা শুকনা মরিচ ভেজে তােল।
তেলে ১ চা চামচ কালজিরার ফোড়ন দাও। ২টা পেয়াজ কুচি লাল করে ভাজ। ডাল ও লবণ দাও। কয়েকবার ফুটে উঠলে নামাও। ৮ জনা খেতে পারবে।

১১. মসুর ডালের ভর্তা:

১/২ কাপ মসুর ডাল ২ কাপ পানি দিয়ে সিদ্ধ কর। ডাল সিদ্ধ হয়ে ঘন থকথকে হলে নামাও।
১ টি পেঁয়াজ কুচি
২ টি কাঁচামরিচ
১/২ চা চামচ লবণ
ধনেপাতা কুচি
১ টে চামচ সরষের তেল দিয়ে ডাল মাখাও।
৪ জনকে পরিবেশন করা যাবে।
শেয়ার করুন

Similar Posts

  • তেঁতুল খাওয়ার উপকারিতা ও অপকারিতা

    তেঁতুল এমন একটি ফল যার নাম শুনলেই প্রতিটি মানুষের জিবে জল চলে আসে। ছেলে অথবা মেয়ে যেই হোক না কেনো তেঁতুলের নাম শুনলেই জিবে পানি আসবে এটাই স্বাভাবিক। আর তাই আজকে আমরা আপনাদের সাথে তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করবো। তেঁতুলের বৈজ্ঞানিক নাম তেঁতুল একটি টক স্বাদের ফল এবং এটি অনেকের কাছে প্রিয়। Tamarindus…

    শেয়ার করুন
  • ফালুদা প্রস্তুত প্রণালী

    ফালুদা প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে দিয়ে কমিয়ে ৩ পোয়া মতা করে নিন যাতে করে দুধ ঘন হয়। এর পর আলাদা একটি পাত্রে নুডুলস ও সাবুদানা আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর কমিয়ে নেওয়া ঘন দুধে সাদা এলাচ, চিনি, সাবুদানা ও নুডুলস দিয়ে অবিরত নাড়তে থাকুন। তৈরি হয়ে গেল খুব পপুলার…

    শেয়ার করুন
  • আমলকি খাওয়ার নিয়ম

    আমলকি খাওয়ার নিয়ম: আমলকি অনেক গুনাগুন সম্পূর্ণ একটি ফল। এই ফলটি আকারে ছোট হলেও এর উপকারিতা অনেক। আমলকি খাওয়ার নিয়ম? আমলকির উপকারিতা ও অপকারিতা আজ আমরা জানবো। প্রতিটা ফলের উপকারিতা রয়েছে। তবে আমলকি ভিটামিন সি এর একটি বড় উৎস। প্রতিদিন একটি করে আমলকি খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরর্ণ হয়। এছাড়াও চুলের যত্নে আমলকির ব্যবহার হয়ে থাকে।…

    শেয়ার করুন
  • আসুন জেনে নেই, কিসমিসের রহস্যজনক উপকারীতা

    আসুন জেনে নেই, কিসমিসের রহস্যজনক উপকারীতা খালি পেটে কিসমিস খেলে কি হয়? কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। আরও দেখুনঃ জেনে নিন,…

    শেয়ার করুন
  • টমেটোর উপকারিতা ও অপকারিতা

    টমেটো একটি সবজি। টমেটো ছোট বড় সকলের কাছেই প্রিয়। এই টমেটো বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি। সবজি হিসেবে রান্না করে, সালাত করে, ছচ করে। টমেটো খেতে যেমন ভালো দেখতেও অনেক সুন্দর। কারণ, টমেটো পাকলে লাল হয়। টমেটোর উপকারিতা ও অপকারিতা, আমাদের জানা প্রয়োজন। কারণ টমেটো আমরা সারা বছর খেয়ে থাকি। টমেটো সব ধরনের রান্নায় ব্যবহার করা যায়। এই…

    শেয়ার করুন
  • কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন

    কোরবানি শব্দের অর্থ ত্যাগ। কোরআন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। কুরবানীর শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাই সালাম ও হযরত ইসমাইল আঃ সালামের ঐতিহাসিক ঘটনা থেকে। তারপর থেকেই কুরবানীর শুরু হয়। তবে কোরবানি নিয়ে অনেকের মধ্যে অনেক মতবাদ রয়েছে। কোরবানির ভাগের নিয়ম কোরবানির নিয়ম কানুন। কুরবানী সম্পর্কে আমরা জানলেও কুরবানির ভাগের নিয়ম সম্পর্কে অনেকেই জানিনা। কুরবানীর…

    শেয়ার করুন