অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

অগ্রসরতা ও শিক্ষকের দায়িত্ব (Backwardness and Teacher’s Responsibilities):

শিশুর মধ্যে সামগ্রিক বা বিষয়গত যে কোন ধরনের অনগ্রসরতাই হােক না কেন, শিক্ষকের প্রধান দায়িত্ব হবে প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী জ্ঞান আহরণে সহায়তা করা এবং তারা যাতে তাদের মানসিক ক্ষমতা অনুযায়ী বিদ্যালয়ের কাজে পারদর্শিতা অর্জন করে সে বিষয়ে নজর রাখা। এই উদ্দেশ্যে শিক্ষক নিম্নলিখিত কৌশলগুলাে অবলম্বন করতে পারেন।অনগ্রসরতা দূরীকরনে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব

আরও দেখুনঃ একজন আদর্শ শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার

১.অনগ্রসরতার ক্ষেত্র নির্ধারণ:

শিক্ষককে শিক্ষার্থীর অনগ্রসরতার ক্ষেত্রটি নির্ধারণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী কোন বিষয়ে অনগ্রসর তা সঠিকভাবে নির্ণয় করা প্রয়ােজন। এই নির্ণয়ের জন্য তিনি বিভিন্ন ধরনের আদর্শায়িত অভীক্ষার সাহায্য নেবেন। এবং ঐ অভীক্ষাগুলাে নিয়মিত বিদ্যালয়ে প্রয়ােগ করবেন।

২.অনগ্রসরতার কারণ নির্ধারণ ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ:

শিক্ষার্থীর অনগ্রসরতা প্রমাণিত হলে শিক্ষকের পরবর্তী কাজ হবে সেই অনগ্রসরতার কারণ খুঁজে বের করা। যদি অনগ্রসরতা মানসিক ক্ষমতার স্বল্পতার জন্য না হয়, তবে কী কারণে হয়েছে তা শিক্ষককে নির্ণয় করতে হবে।

আরও দেখুনঃ একজন ছাত্রের অনগ্রসরতা দূর করার উপায়সমূহ

এক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য শিক্ষক নিম্নলিখিত নীতিগুলাে অনুসরণ করবেন-

ক) অনগ্রসর শিশুদের কাজের চাপ হ্রাস করতে হবে। তারা যতটুকু কাজ পারে ততটুকু তাদের জন্য নির্ধারণ করতে হবে ।

খ) তাদের মধ্যে প্রেষণা সঞ্চারের জন্য যথাযােগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গ) শিশুদের বােধগম্যতার অভাব থাকলে তা দূর করার জন্য বেশি পরিমাণে শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে।

ঘ) শিশুদের বিষয়বস্তু অনুধাবনে ঠিক কোন জায়গায় অসুবিধা, তা নির্ধারণ করে তাদের জন্য সংস্কারমূলক শিখনের ব্যবস্থা করতে হবে।

ঙ) শিক্ষক অনগ্রসর শিশুদের শিক্ষাদানের জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করবেন।

চ) দৈহিক কারণে যেসব শিশুদের মধ্যে অনগ্রসরতা দেখা যায় তাদের সহায়তা করার জন্য শিক্ষক তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন।

আরও দেখুনঃ একজন ছাত্রের অনগ্রসর হওয়ার কারনঅনগ্রসর শিক্ষার্থী কারা, অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য

৩.পিতামাতার সাহায্য গ্রহণ:

পারিবারিক কারণে অনেক সময় অনগ্রসরতা দেখা দেয়। এক্ষেত্রে অনগ্রসরতা দূর করার জন্য পিতামাতার সাহায্য নিতে হবে। সবশেষে শিক্ষককে একটি কথা মনে রাখতে হবে, অনগ্রসরতা কোন অস্থায়ী ও সময়ভিত্তিক সমস্যা নয়, যে কোন সময়ে কোন শিশু অনগ্রসর হয়ে পড়তে পারে। তাই একবার সমস্যার সমাধান করলেই দায়িত্ব শেষ হয় না। এ ব্যাপারে তাকে সবসময় সচেতন থাকতে হবে এবং যখনই সমস্যার উদ্ভব হবে তখনই যথাযােগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শেয়ার করুন

Similar Posts

  • হিন্দি থেকে বাংলা কথোপকথন : একটি সম্পূর্ণ গাইড

    হিন্দি থেকে বাংলা কথোপকথনঃ হিন্দি এবং বাংলা ভাষা দুটোই ভারতীয় উপমহাদেশের ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। ভারত ও বাংলাদেশে এই ভাষাগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় অনেকটাই ভাষার উপর নির্ভরশীল। হিন্দি সিনেমা, গান, এবং টেলিভিশন অনুষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে। এই প্রবন্ধে, আমরা হিন্দি থেকে বাংলা কথোপকথনের…

    শেয়ার করুন
  • কাপড় থেকে মার্কারের দাগ তোলার উপায়

    সকল কাজে খাতা কলমের ব্যবহার রয়েছে। কারণ কলম ছাড়া কোন কিছু লেখা সম্ভব না। এখন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হোয়াইট বোর্ড এবং মার্কার কলম ব্যবহার করা হয়। মার্কার কলম ব্যবহারের সময় অনেক সময় কাপড়ে দাগ লেগে যায়। যা সহজে উঠানো যায় না। কাপড় থেকে মার্কারের দাগ তোলার উপায় রয়েছে। তবে এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। মার্কার কলমের দাগ কাপড়ে…

    শেয়ার করুন
  • ব্রুনাই দেশ কেমন? ব্রুনাই যেতে কত টাকা লাগে?

    ব্রুনাই দেশ কেমন, ব্রুনাই যেতে কত টাকা লাগে? => দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ ব্রুনাই। এশিয়া মহাদেশের মধ্যে একটি উন্নত রাষ্ট্র। সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্রুনাই দ্বিতীয় সর্বোচ্চ উন্নত দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর তথ্য মতে, ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী, মাথাপিছু দেশজ উৎপাদনের দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ব্রুনাই। ব্রুনাই দেশ কেমন, ব্রুনাই যেতে কত টাকা লাগে? বর্তমান…

    শেয়ার করুন
  • অনলাইনে মামলা দেখার উপায়

    মামলা সম্পর্কে কম বেশি সকলের ধারণা রয়েছে। কোন কিছুর সঠিক অধিকার আদায়ের লক্ষ্যে লিখিত অভিযোগ দেওয়া হলো মামলা। মামলার অনেক ধরণ রয়েছে। বর্তমান সময়ে মামলা করা খুব সহজ হয়ে পড়েছে। যে কারণে কোন সাধারণ ঘটনা ঘটলে মামলা করেছে। অনলাইনে মামলা দেখার উপায় রয়েছে। এই কাজটি সম্ভব হয়েছে আধুনিকতার কল্যাণে। অনলাইনে মামলা দেখার ফলে তেমন ঝামেলায় পড়তে হয়…

    শেয়ার করুন
  • জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?

    জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি?: জেন্ডার (Gender) শব্দের অর্থ লিঙ্গ। জেন্ডার বা লিঙ্গ ৪ প্রকার। যথা: পুরুষ, নারী, ক্লীপ ও উভায় লিঙ্গ। জেন্ডার হচ্ছে নারী-পুরুষের মধ্যে পার্থ্যক্য সৃস্টি করে। জন্মগতভাবে ছেলে ও মেয়ে বাচ্চার মধ্যে লিঙ্গগত পার্থক্য থাকেনা। তবে সামাজিক কারণে নারী-পুরুষের মধ্যে আচার-আচরণের মধ্যে পার্থক্য দেখা যায়। জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি…

    শেয়ার করুন
  • বাচ্চাদের স্কুল পলায়নের কতগুলো বিশেষ কারণ-জেনে নিন

    স্কুল পলায়ন কি? স্কুল পলায়ন একটি সাধারণ সমস্যামূলক আচরণ। শিশুর মৌলিক চাহিদার অতৃপ্তি থেকে এই সমস্যামূলক আচরণের উদ্ভব হয়। প্রায়ই দেখা যায় যে বিভিন্ন শিশু বাড়ি থেকে বইখাতা নিয়ে বের হয়।কিন্তু বিদ্যালয়ে না গিয়ে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেয়, সিনেমা দেখে বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। আবার এমনও দেখা যায় যে, শিশু বিদ্যালয়ে গিয়ে ২/১…

    শেয়ার করুন