ইলিশ মাছ দিয়ে কাবাব তৈরি

ইলিশ দিয়ে কাবাব তৈরি

উপাদান                                    পরিমাণ

ইলিশ মাছ                                   ১ টি
কাঁচামরিচ                                   ৪ টি
টোস্টের গুঁড়া                               ১ কাপ
সয়াবিন তেল,                               ১/8 কাপ
আলু, মাঝারি                                ২টি
লেবু, সবুজ রঙের                           ১ টি
লেমন রাইণ্ড                                  ১ চা.চা.
লেবুর, রস                                     ১ টে. চা.
পেঁয়াজ                                         ৬ টি
লবণ                                            ২ চা. চা.
টমােটো সস                                   ২ টে. চা.
গােলমরিচ                                      ১/২ চা. চা.

ইলিশ মাছ দিয়ে কাবাব তৈরি

কাবাব তৈরির পদ্ধতি বা প্রণালী:
ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নাও। মাথার সঙ্গে মাঝের কাঁটা রেখে ছুরি দিয়ে দু’পিঠের মাছ আস্ত তুলে নাও। প্রথমে ছুরি দিয়ে মাথার সঙ্গে লাগিয়ে মাছ অল্প কাট যেন মাছের কাঁটা না কাটে।
তারপর ছুরির চোখা আগা দিয়ে বুক চিরে মাছের তেল বের করে মাছ ধুয়ে নাও।
এবার ট্রে বা রুটি বেলার পিড়ির উপর মাছ রেখে ছুরি দিয়ে মাঝের কাঁটা থেকে দু’পিঠের মাছ তুলে নাও।

কাজের ধারাবাহিকতা:

১. কাঁটাসহ মাছের মাথা বড় হাড়িতে নিয়ে অল্প পানিতে অল্প সিদ্ধ করে রাখ। (মাথা যেন না ভাঙ্গে)। বেকিং ট্রেতে মাথাসহ মাছের কাঁটা ও সামান্য পানি দিয়ে ওভেনেও সিদ্ধ করা যায়।
২. অল্প পানি দিয়ে মাছ সিদ্ধ কর। মাছ সিদ্ধ হলে ফুলকো ইলিশের মাছের কাঁটা বের করে মাছ কিমা করে নাও।
৩. আলু সিদ্ধ করে চটকে রাখ।
৪. একটি সবুজ রঙের লেবু গােল এবং পাতলা স্লাইস করে কেটে রাখ।
সবজি কুরুনিতে আর একটি লেবুর খােসার সবুজ অংশ ঝুরি করে লেমন রাইণ্ড নাও।
লেমন রাইণ্ড নেয়ার পর লেবুর রস বের করে রাখ। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি কর।
৫. দু’টেবিল চামচ তেলে টোস্টের গুঁড়া হাল্কা ভেজে রাখ। কড়াইয়ে বাকি তেল দাও। পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে তােল।
তেলে চটকানাে আলু দিয়ে ভাজ। পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে অর্ধেকটা আলুতে দাও।
৬. আলু তুলে রেখে কড়াইয়ে আরও ১ টে. চামচ তেল দিয়ে মাছের কিমা, টমেটো সস, গােলমরিচ ও লবণ দিয়ে ৪-৫ মিনিট ভাজ।
ভাজা হলে বাকি বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে নেড়ে আলু দাও। সামান্য ভেজে নামাও।
৭. গরম মাছে চারভাগের তিনভাগ গরম বিস্কুটের গুঁড়া মিশাও।
৮. পরিবেশনের জন্য বড় ভাতের ডিস নাও। কাঁটাসহ মাছের মাথা ডিসের মাঝে লম্বায় বিছিয়ে রাখ। গরম মাছ কাঁটার উপর ঠিক ইলিশ মাছের আকারে বিছিয়ে দাও।
উপরে বাকি গরম টোস্টের গুঁড়া ছিটিয়ে দিয়ে মাছ ঢেকে দাও। হাত দিয়ে বিস্কুটের গুঁড়া সমান করে দাও। চামচের ডাট দিয়ে মাছের উপরে আঁশের মত দাগ কেটে কাবাব ইলিশের মাঝখানে লম্বায় লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন কর।
কাবাব ইলিশের দু’পাশে পটেটো চিপস অথবা রােস্ট পটেটো বা মাখনে সিদ্ধ সবজি দিয়ে পরিবেশন করা যায়।
লেবু দিয়ে সাজাবার আগে ওভেনে ১৯০° সেঃ (৩৭৫° ফাঃ) তাপে ২০-২৫ মিনিট বেক করে নেয়া যায়।
শেয়ার করুন

Similar Posts

  • শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ

    শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ শাক-সবজির উপকারীতা ও সংরক্ষনের উপায়সমূহ: শাক-সবজি মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খাবার টেবিলে তরকারী হিসেবে প্রতিদিনের তালিকায় শাক-সবজি থাকা অত্যন্ত জরুরী। আরও দেখুনঃ বিভিন্ন প্রকার ফলের উপকারীতা ও সংরক্ষনের উপায় শাক-সবজি মানুষের দেহের অনেক পুষ্টিকর চাহিদা পূরণ করে। তরকারী হিসেবে শাক-সবজি গ্রহন না করলে মানুষ সুস্থ…

    শেয়ার করুন
  • আয়রন ট্যাবলেট এর উপকারিতা

    আয়রন খাদ্য পরিপূরক হিসেবে কাজ করে। রক্তের লোহার অভাবজনিত সমস্যা প্রতিকার বা প্রতিরোধ করতে সাহায্য করে। নিয়মিত আয়রন খেলে খেলোয়ারদের দক্ষতা এবং মুখের ক্ষত সারিয়ে তুলে। এছাড়াও মনোযোগ বৃদ্ধিতে কাজ করে। চলুন জেনে, আয়রন বড়ি খেলে কি হয়? আয়রন ট্যাবলেট এর উপকারিতা। আয়রন সব বয়সের মানুষের জন্য  প্রয়োজন। আয়রন শরীর বৃদ্ধিতে কাজ করে। সুস্থভাবে জীবন পরিচালনা করতে চাইলে সকল ধরনের পুষ্টিবার খাবার…

    শেয়ার করুন
  • লাল চিনির উপকারিতা ও অপকারিতা

    বাজারে বর্তমানে দুই ধরনের চিনি পাওয়া যায়। যথা: সাদা চিনি ও লাল চিনি। বিশেষ করে সাদা চিনি বেশি ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিতভাবে সতর্ক করে যাচ্ছে চিনি খাওয়ার ব্যাপারে। কারণ, চিনিতে থাকা গ্লুকোজ নিয়মিত শর্করা জাতীয় খাবার খেলে পাওয়া যায়। এজন্য চিনি খেলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা জানবো,…

    শেয়ার করুন
  • আপেল সিডার ভিনেগার খাওয়ার সময়

    আপেল সিডার ভিনেগার খাওয়ার সময়: আপেল সিডার ভিনেগার (Apple Cider Vinegar) একটি বহুল ব্যবহৃত প্রাকৃতিক উপাদান, যা শুধু রান্নার জন্য নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এটি ওজন কমানো, হজম শক্তি বাড়ানো, ডিটক্সিফিকেশন, এবং অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়ক। তবে, সঠিক পদ্ধতিতে খাওয়া না হলে এটি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই আর্টিকেলে আমরা আপেল সিডার ভিনেগারের…

    শেয়ার করুন
  • দীর্ঘদিন নিম পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

    দীর্ঘদিন নিম পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কের আলোচনা করা হলো। নিম গাছের উপকারিতা বলে শেষ করা সম্ভব না। নিম গাছের মূল থেকে পাতা সবগুলোই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। নিম গাছ একটি চিরহরিৎ উদ্ভিদ। যার ফলে নিম গাছের পাতা সব সময় থাকে। নিম গাছ দেখলে মনে হয় এটা মানুষের উপকারের জন্যে পৃথিবীতে এসেছে। এশিয়া মহাদেশে সব…

    শেয়ার করুন
  • আমলকি খাওয়ার নিয়ম

    আমলকি খাওয়ার নিয়ম: আমলকি অনেক গুনাগুন সম্পূর্ণ একটি ফল। এই ফলটি আকারে ছোট হলেও এর উপকারিতা অনেক। আমলকি খাওয়ার নিয়ম? আমলকির উপকারিতা ও অপকারিতা আজ আমরা জানবো। প্রতিটা ফলের উপকারিতা রয়েছে। তবে আমলকি ভিটামিন সি এর একটি বড় উৎস। প্রতিদিন একটি করে আমলকি খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরর্ণ হয়। এছাড়াও চুলের যত্নে আমলকির ব্যবহার হয়ে থাকে।…

    শেয়ার করুন